```
বাসাইলে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

বাসাইলে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

টাঙ্গাইলের বাসাইলে অপহরণের ২৭ দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রধান আসামি কনটেন্ট ক্রিয়েটর ইমন মিয়াকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) ভোরে ঢাকার দক্ষিণখান কসাইবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার ও ইমনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ইমন মিয়া বাসাইল উপজেলার […]

মির্জাপুরে এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন

মির্জাপুরে এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন

মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দলের উপজেলা কার্যালয়টি উদ্বোধন করেন এনসিপির টাঙ্গাইল জেলা আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন। মির্জাপুর উপজেলা এনসিপির আহ্বায়ক আকাশ বাবু উজ্জ্বলের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট লিটন হোসেন পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের টাঙ্গাইল জেলা আহ্বায়ক অ্যাডভোকেট […]

মির্জাপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মির্জাপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির পাশের বিলের পানিতে ডুবে তাওহিদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার কদিম ধল্যা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাওহিদ ওই গ্রামের মৃত আমিনুর মিয়ার ছেলে। আরো পড়ুনঃ বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যাক্ত করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড এলাকাবাসী জানায়, দুপুরে তাওহিদসহ কয়েকজন শিশু বাড়ির পাশের বিলে খেলতে যায়। একপর্যায়ে […]

গোপালপুরে স্কুলে প্রেমের বিষয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মারামারি

গোপালপুরে স্কুলে প্রেমের বিষয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মারামারি

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের সৈয়য়দপুর উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে হামলার অভিযোগ উঠেছে। এসময় দুজন শিক্ষার্থীদের মারধরের পাশাপাশি শিক্ষকদেরও কথ্য গালিগালাজ করা হয়। সোমবার (৩১ আগস্ট) এই হামলার ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা কক্ষে প্রবেশ করে শিক্ষকের সামনেই দুই শিক্ষার্থীকে বেদম পিটুনি দেয়। হামলায় আহত দুই শিক্ষার্থী এখন গোপালপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গোপালপুর থানা পুলিশ ঘটনার […]

বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যাক্ত করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যাক্ত করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

টাঙ্গাইলের বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে নিহাদ (২১) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ​রবিবার (৩০ আগস্ট) দুপুরে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এ দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্ত নিহাদ বাসাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকার আমীর হোসেনের ছেলে। আরো […]

সরকারী ঔষধ নদীতে ফেলার অভিযোগে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নইম মোহাম্মদ সোহেলকে ওএসডি করা হয়েছে

সরকারী ঔষধ নদীতে ফেলার অভিযোগে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নইম মোহাম্মদ সোহেলকে ওএসডি করা হয়েছে

টাঙ্গাইলের ভূঞাপুরে পিকআপভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় স্থানীয়দের হাতে আটকের ঘটনায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নইম মোহাম্মদ সোহেলকে ওএসডি করা হয়েছে। গত শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন […]

নাগরপুরে ছেলের হাতে বাবা খুন

নাগরপুরে ছেলের হাতে বাবা খুন

টাঙ্গাইলের নাগরপুরে ছেলের হাতে খুন হয়েছেন বাবা আব্দুর রহিম ভূইয়া (৫৫) নামে এক ভ্যানচালক। ছেলেকে টাকা দিতে দেরি হওয়ার পাথর দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। হত্যাকাণ্ডে অভিযুক্ত মোস্তফা ভুইয়া মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে পরিবার। রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। […]

বাসাইলে ১০টি ঘোড়া জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা

বাসাইলে ১০টি ঘোড়া জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা

টাঙ্গাইলের বাসাইলে একটি পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে সাতটি ঘোড়ার মাংস নিয়ে গেলেও তিনটি জবাই করা ঘোড়া ফেলে রেখে যায় তারা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (৩০ আগস্ট) ভোরে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে বর্ণীকিশোরী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া […]

ঘাটাইলে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ ফেলতে গিয়ে চালক আটক

ঘাটাইলে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ ফেলতে গিয়ে চালক আটক

টাঙ্গাইলের ঘাটাইলে পিকআপভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলতে গিয়ে চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার (২৬ আগস্ট) মধ্যরাতে উপজেলার গোবিন্দাসী টি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। স্থানীয়রা জানান, মধ্যরাতে একটি মালবোঝাই পিকআপ গোবিন্দাসীরটি রোডের কালা সড়ক ধরে যুমনা নদীর দিকে সন্দেহজনকভাবে অবস্থান করায় স্থানীয়রা আটক করে। এসময় চালক আটক হলেও […]

নাগরপুরে কলেজ ছাত্র হত্যার ঘটনায় মুলহোতা গ্রেফতার

নাগরপুরে কলেজ ছাত্র হত্যার ঘটনায় মুলহোতা গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে মো. শামীম (২৩) নামের এক কলেজছাত্রকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশ ঘাতকের বাড়ির পাশে মাটিচাপা দেয়া হয়। পুলিশ মঙ্গলবার সকাল ৭টার দিকে লাশ উদ্ধার করে। নিহত শামীম পং ভাদ্রা গ্রামের বিল্লাল মল্লিকের ছেলে ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শেষ বর্ষের ছাত্র। এ ঘটনায় পুলিশ ঘাতক অনিক (২৮)কে গ্রেপ্তার করে তার কাছ থেকে […]

```

আমাদের মধুপুর ২৪