```
টাংগাইলের ৮টি আসনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

টাংগাইলের ৮টি আসনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছ থেকে স্ব স্ব মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তারা। মনোনয়নপত্র প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন—টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিলুজ্জামান, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে জামায়াতে […]

মানুষ বিশ্বাস করে দেশনায়ক তারেক রহমানের হাতেই দেশ ও গণতন্ত্র নিরাপদ

মানুষ বিশ্বাস করে দেশনায়ক তারেক রহমানের হাতেই দেশ ও গণতন্ত্র নিরাপদ

বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলটির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘মানুষ বিশ্বাস করে দেশনায়ক তারেক রহমানের হাতেই দেশ নিরাপদ, দেশের গণতন্ত্র নিরাপদ। বিএনপি কখনো জনগণের বিরুদ্ধে কোনো কাজ করেনি। এ কারণেই আমরা গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি বাংলাদেশের সবচেয়ে উদার, আধুনিক ও গণতান্ত্রিক দল। যতবারই দেশে গণতন্ত্র হোঁচট খেয়েছে, ততবার বিএনপিই […]

মধুপুর শালবন পুনরুদ্ধার প্রকল্পঃ বর্ষার চারা লাগানো হলো শীতে পরিণতি সব মৃত্যু!!

মধুপুর শালবন পুনরুদ্ধার প্রকল্পঃ বর্ষার চারা লাগানো হলো শীতে পরিণতি সব মৃত্যু!!

দেশের মধ্যবর্তী বনাঞ্চল মধুপুর। এখানকার ক্ষতবিক্ষত বনকে আদিরূপে ফিরিয়ে আনতে সরকার গ্রহণ করেছে ‘মধুপুর শালবন পুনরুদ্ধার প্রকল্প’। প্রাকৃতিক বন সংরক্ষণ ছাড়াও নতুন বনায়নে বিদেশি গাছের পরিবর্তে শুধু শাল ও এর সহযোগী বৃক্ষচারা রোপণের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু বনকর্মীরা বনায়নের নামে বর্ষাকালের বৃক্ষরোপণ কার্যক্রম শীতকালে চালু রাখায় বৈরী আবহাওয়ায় মরে যাচ্ছে কচি চারা। এতে সরকারি অর্থের […]

ঘাটাইলে পরিত্যক্ত মাঠ থেকে এক যুবকের লাশ উদ্ধার

ঘাটাইলে পরিত্যক্ত মাঠ থেকে এক যুবকের লাশ উদ্ধার

টাঙ্গাইলের ঘাটাইলে পরিত্যক্ত মাঠ থেকে খোরশেদ আলম (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ধলাপাড়া কমিউনিটি ক্লিনিকের পেছনের পরিত্যক্ত মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত খোরশেদ আলম ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের কাজলা গ্রামের হারুন মিয়ার ছেলে বলে জানা গেছে। পুলিশ জানায়, নিহত খোরশেদ আলম রোববার সকাল ১০টার দিকে […]

ঘাটাইলে আগুন লেগে তুলার দোকান ভস্মীভূত

ঘাটাইলে আগুন লেগে তুলার দোকান ভস্মীভূত

টাঙ্গাইলের ঘাটাইলে আগুন লেগে এক তুলার দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নজরুল ইসলাম। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের গুপ্তবৃন্দাবন বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, একটি লেপ তোষকের তুলার […]

টাংগাইলে শাশুড়িকে হত্যার অপরাধে জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

টাংগাইলে শাশুড়িকে হত্যার অপরাধে জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে প্রাক্তন শাশুড়িকে হত্যার অপরাধে জামাতাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের স্পেশাল আদালতের বিচারক দিলারা আলো চন্দনা রবিবার দুপুরে এই রায় দেন। দণ্ডিত ব্যক্তির নাম রেজাউল করিম দুলু (৪৫)। তিনি জামালপুর সদর উপজেলার তেলিয়ান পাড়া গ্রামের নূর ইসলামের ছেলে। তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।অভিযোগ প্রমাণিত না […]

মির্জাপুরে থামছে না পাহাড়ের লাল মাটি চুরি উজাড় হচ্ছে গাছাপালা ও বনভূমি

মির্জাপুরে থামছে না পাহাড়ের লাল মাটি চুরি উজাড় হচ্ছে গাছাপালা ও বনভূমি

টাঙ্গাইলের মির্জাপুরে থামছে না পাহাড়ের লাল মাটি চুরি। এতে উজাড় হচ্ছে গাছাপালা ও বনভূমি। পাহাড়ি এলাকায় জীববৈচিত্র্যসহ পরিবেশ হুমকির মুখে পড়েছে। প্রশাসনের বিধিনিষেধ উপেক্ষা করে চোর চক্র ডাম্প ট্রাক দিয়ে মাটি চুরির ফলে এলাকার রাস্তাঘাটেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। একটি চিহ্নিত প্রভাবশালী মহল মাটি চুরির মহোৎসবের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে […]

ধনবাড়ীতে রাতের আঁধারে এক কলাচাষির প্রায় ৪ শতাধিক কলার কাদি কেটে ফেলেছে দুর্বত্তরা

ধনবাড়ীতে রাতের আঁধারে এক কলাচাষির প্রায় ৪ শতাধিক কলার কাদি কেটে ফেলেছে দুর্বত্তরা

টাঙ্গাইলের ধনবাড়ীতে রাতের আঁধারে এক কলাচাষির প্রায় ৪ শতাধিক কলার কাদি কেটে ফেলেছে দুর্বত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষক দেলোয়ার হোসেন কন্নাজড়িত কণ্ঠে এই প্রতিবেদককে জানান, এ বছর ৬০ হাজার টাকা ধার করে ৩০ শতাংশ জমি লিজ নিয়ে কলা চাষ শুরু করি। গাছ থেকে কলা বের হয়েছে। সেই অপরিপক্কবস্থায় কে বা কারা শুক্রবার রাতের আঁধারে শত্রুতাবশত প্রায় ৪ […]

নাগরপুরে দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসচ্ছল ও দরিদ্র নাগরিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নাগরপুরে দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসচ্ছল ও দরিদ্র নাগরিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশের প্রাচীনতম প্রথম সারির গণমাধ্যম জাতীয় দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অসচ্ছল ও দরিদ্র নাগরিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে নাগরপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা ও নাগরপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক ডা: এম এ মান্নান। এ সময় তিনি বলেন, […]

বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাসাইল পৌরসভার চকপাড়া এলাকার মৃত মোকসেদ খানের ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য পথচারী আরফান খান (৭৫) ও মোটরসাইকেল আরোহী টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর […]

```

আমাদের মধুপুর ২৪