ভূঞাপুরে মুক্তিযোদ্ধার ধান কেটে নিলেন যুবলীগ নেতা
টাঙ্গাইলের ভূঞাপুরে এক বীর মুক্তিযোদ্ধার জমি আধাপাকা ধান কেটে নেয়ার অভিযোগ উঠেছে তুলা শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি রাজনৈতিক কার্যক্রম আওয়ামী লীগের সহযোগী সংগঠন নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। গত শুক্রবার (১৪ নভেম্বর) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তুলা শেখ কয়েড়া ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী […]

