সখীপুরেআওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার

সখীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার

সখীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ। গ্রেপ্তারদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে হওয়া মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন–জারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিনের ছেলে নিয়ামুল হক, যুবলীগ নেতা আতিক হাসান ও সোহাগ সিকদার।

আরো পড়ুনঃ সখীপুরে নিষিদ্ধ আওয়ামীলীগের তিন নেতা গ্রেফতার

জানা যায়, পুলিশ সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে রবিবার বিকেলে সখীপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে দাড়িয়াপুর এলাকায় একটি ঝটিকা মিছিল বের করা হয়।

মিছিলের ভিডিও সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর গত দুই দিনে আওয়ামী ও এর অঙ্গসংগঠনের সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিয়মিত অভিযানে বৈষম্যবিরোধী মামলার অজ্ঞাত নামের চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।