টাংগাইল-৮ এ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে প্রচারনায় বাধা দেয়ার অভিযোগ

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আস‌নের ‌বিএন‌পি ম‌নোনীত প্রার্থ‌ী আহ‌মেদ আযম খা‌নের বিরু‌দ্ধে প্রচারণায় নানা ধর‌নের প্রতিবন্ধকতা সৃ‌ষ্টির অভিযোগ ক‌রে‌ছেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউ‌দ্দিন আলমগীর রা‌সেল। নির্বাচনী প্রচারণায় বাধা, কার্যালয়ে তালা, ভাঙচুর, ব‌্যানার-‌ফেস্টুন ছি‌ঁড়ে ফেলা, ‌মিথ‌্যা প্রপাগান্ডা ছড়া‌নোসহ পথসভায় বাধা দেওয়ার অভিযোগ করেন তিনি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকা‌লে সখীপুরে ত‌ার বাসভব‌নের রাইদা ভি‌লেজ ক‌্যাম্পা‌সে স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ফজলুল হক বাচ্চু এক সংবাদ স‌ম্মেল‌নে এসব অ‌ভি‌যোগ ক‌রেন।

তি‌নি লি‌খিত বক্ত‌ব্যে বলেন, বিএন‌পি ম‌নোনীত প্রার্থ‌ী আহ‌মেদ আযম খা‌ন এই আসনের সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছেন।

তিনি বলেন, পরিকল্পিতভাবে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, পথসভা ও গণসংযোগ বানচাল করার জন‌্য একই স্থানে একই সময়ে ধানের শীষের প্রার্থী আহমেদ আযম খান ইচ্ছাকৃতভাবে কর্মসূচি ঘোষণা করছেন। আমাদের মিছিল সমাবেশে হামলার চেষ্টা করছেন এমন‌কি নিজেদের মিছিল সমাবেশে নিজেরাই হামলা করে আমাদের উপর দায় চাপানোর পরিকল্পনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিচ্ছেন।

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী এজেন্ট ব‌লেন, নির্বাচ‌নে লে‌ভেল প্লে‌য়িং ফিল্ড বল‌তে কিছু নেই।

বড় দ‌লের প্রার্থী আযম খান যা ইচ্ছা তাই কর‌ছেন। সকল আইন অমান‌্য ক‌রে প্রচারণা চালা‌চ্ছেন, মিথ‌্যা গুজব ছ‌ড়ি‌য়ে নানা ধর‌নের প্রপাগান্ডা ছড়াচ্ছে, ‌কো‌নো আচরণ‌বি‌ধির তোয়াক্কা তি‌নি কর‌ছেন না, ব‌্যাপক প্রভাব খাটা‌চ্ছেন এনিয়ে রিটার্নিং কর্মকর্তাসহ সং‌শ্লিষ্ট কর্মকর্তার কা‌ছে লি‌খিত অভিযোগ দি‌য়ে‌ছি।