টাঙ্গাইলের বাসাইলে দুর্বৃত্তদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে সাময়িক বরখাস্তকৃত এক আনসার সদস্যকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হানিফ খান (৩৭), হাবলা উত্তরপাড়ার মৃত বীর মুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে।
আরো পড়ুনঃ
বাসাইলে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আতিকুর রহমান জানান, রাতে হানিফ নামের সাময়িক বরখাস্তকৃত এক আনসার সদস্যকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

