অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার

মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মির্জাপুর ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের পাশে গামছা দিয়ে ঢাকা অবস্থায় নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

আরো পড়ুনঃ মির্জাপুরে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া নবজাতকটি ছেলে। তবে তার কোনো পরিচয় পাওয়া যায়নি। কে বা কারা নবজাতকটিকে সেখানে ফেলে গেছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধার করা নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।