মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

টাঙ্গাইলে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যসহ দুইজন নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে কালিহাতী উপজেলার হাতিয়া এবং সদর উপজেলা কহেলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া সেনানিবাসের সৈনিক ফখরুল ইসলাম এবং টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে খন্দকার আবুল কালাম (৪২)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, হাতিয়ায় ট্রেনে কাটা একটি মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইডি কার্ড দেখে বগুড়া সেনানিবাসে কর্মরত ফখরুলের মরদেহ শনাক্ত করেন।

ছুটি শেষে তিনি কর্মস্থলে ফিরছিলেন। পরে রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করবে বলেও জানান তিনি।

এদিকে, ট্রেনে কাটা পড়ে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কহেলা গ্রামে ট্রেনে কাটা আবুল কালাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102