মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

শত বাধা বিপত্তি উপেক্ষা করে সুষ্ঠু নির্বাচন হয়েছে .. ভৈরবে যুব ও ক্রীড়া মন্ত্রী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৪ বার পড়া হয়েছে

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ শত বাধা বিপত্তি উপেক্ষা করে সুষ্ঠু নির্বাচন হয়েছে । নির্বাচন যাতে না হয় এবং ভোটাররা যাতে কেন্দ্রে না যায় সেজন্য নির্বাচন বানচালের চেষ্টা করা হয়ে ছিলো । সামনে অনেক চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী রুপ রেখা দিয়েছেন আগামী ২০৩১ সালে উন্নয়ন বাংলাদেশ এবং ৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন । প্রধান মন্ত্রী যা বলেছেন সব কিছু করেছেন বলে গত শনিবার বিকালে ভৈরবে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন যুব ও ক্রীড়া মন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপন।এ সময় ভৈরব বাসির দীর্ঘ দিনের দাবী ভৈরব জেলা বাস্তবায়ন, ভৈরব বাজার থেকে মেন্দিপুর পর্যন্ত মেঘনা নদীতে বেড়ি বাধঁসহ ১০ টি প্রকল্প বাস্তবায়নের দাবীর প্রেক্ষিতে তিনি এগুলো বাস্তবায়নের আশ্বাস দেন ।

যুব ও ক্রীড়া মন্ত্রী হওয়ায় ভৈরববাসির পক্ষ থেকে নাগরিক সংবর্ধনার অনুষ্ঠানে ভৈরব কে বি পাইলট হাই স্কুল মাঠে নাগরিক কমিটিরি আহবায়ক পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেণুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডিশনাল ডিআইজি মোঃ আপেল মাহমুদ, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া, নাগরিক কমিটির সদস্য সচিব ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পাশাপাশি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক লাল সবুজের দেশ ও পাক্ষিক অপরাধ জগতের সম্পাদক প্রকাশক আলহাজ্ব সোহেল আহমেদ এর নেতৃত্বে ভৈরব শাখার সভাপতি এম এ হালিম, সাধারণ সম্পাদক মোঃ ছাবির উদ্দিন রাজু, সহসভাপতি এম আর ওয়াসিম, মোঃ জামাল উদ্দিন যুব ও ক্রিয়া মন্ত্রী কে ফুলেল শুভেচছা সহ কৌশল বিনিময় করেন, পরে তিনি রাত সাড়ে ৭ টায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত নাজমুল হাসান পাপন পৌর পার্কের উদ্ধোধন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102