মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় এক এনজিও কর্মী নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় গৌতম চন্দ্র ঘোষ নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের গোড়াই তেতুলতলা নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। তিনি বাসা ফাউন্ডেশন নামে একটি এনজিওতে কর্মরত ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁও বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গৌতম চন্দ্র ঘোষ বাসা ফাউন্ডেশন নামে বেসরকারি একটি এনজিওতে কর্মরত ছিলেন। প্রতিদিনের ন্যায় বৃৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে মোটরসাইকেলযোগে কাজে বের হন। বিকেল সাড়ে চারটার দিকে গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের গোড়াই তেতুলতলা নামক স্থানে পৌছায়। এ সময় ব্যাটারি চালিত অটোভ্যানের সাথে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে গৌতমের মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম বলেন, গৌতম চন্দ্র ঘোষের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী পক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102