মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

ভৈরবে দেশীয় পাদুকা শিল্প রক্ষায় ৭ দফা দাবি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩৩৬ বার পড়া হয়েছে

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ দেশীয় পাদুকা শিল্প রক্ষা কর-বিদেশী নিন্ম মানের পাদুকা আমদানী নিষিদ্ধ কর, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ কর, পাদুকা শিল্পের শ্রমিকদের রেশনসহ অবিলম্বে ০৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জ জেলা পাদুকা শ্রমিক ইউনিয়ন এর উদ্যেগে গতকাল রবিবার ১৭ মার্চ ’২০২৪ বাদ মাগরিব সংগঠনের কার্যালয় সেইফ হেলথ্ প্রফেশনাল ইনস্টিটিউট ও দাতব্য হাসপাতাল হল রোমে সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা পাদুকা শ্রমিক ইউনিয়ন এর সভাপতি শ্রমিক নেতা মোঃ ফয়জুল কবীর বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ ছাবির উদ্দিন রাজু, ইউনিয়নের সহসভাপতি ভৈরব চেম্বার অফ কমার্সের পরিচালক মোঃ নিজাম উদ্দিন সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শরীফ আহমেদ,  ভৈরব উপজেলা শাখার সভাপতি মোঃ কাশেম মিয়া,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, যুগ্ন দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমূহ।

সভায় নেতৃবৃন্দ বলেন, এক সময় আমাদের দেশের প্রায় প্রতিটি পাড়ায় বা মহল্লায় পাদুকা শিল্পের ছোট ছোট অনেক কারখানা গড়ে উঠেছিল এবং এই শিল্পের সাথে হাজার হাজার মানুষ যুক্ত ছিল। বর্তমানে আমাদের দেশের সেই ছোট ছোট কারখানা প্রায় নিঃশেষের পথে। ভৈরব কুলিয়ারচর শহরে ছোট-বড় মিলে এক সময় ১০,০০০ টিরও বেশি কারখানা ছিল। বর্তমানে  কারখানা গুলি ধুকে ধুকে চলছে। আর আমাদের দেশীয় এই শিল্পের বাজার দখল করে নিয়েছে বিদেশী নিন্ম মানের পাদুকা। ভৈরব কুলিয়ারচর ১০ হাজার টি কারখানায় কাজ করতো প্রায় ১ লক্ষ  শ্রমিক। এখন সেই শ্রমিকদের অধিকাংশ বেকার, কিছু শ্রমিক ভ্রাম্যমান হিসাবে বিভিন্ন মোড়ে মোড়ে কাজ করে অতিকষ্টে কোন রকমে দিনাতিপাত করছেন এবং অনেকেই জীবিকার প্রয়োজনে অন্য পেশা গ্রহণ করেছে। তাই এই শিল্প ও শ্রমিকদের রক্ষা করতে নেতৃবৃন্দ অবিলম্বে কিশোরগঞ্জ জেলা পাদুকা শ্রমিক ইফনিয়নের ৭ দফা দাবি বাস্তবায়ন করার আহব্বান জানান।

৭ দফা দাবি:১। দেশীয় পাদুকা শিল্প রক্ষা কর-বিদেশী নিন্ম মানের পাদুকা আমদানী নিষিদ্ধ কর। ২। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ কর, পাদুকা শিল্পের শ্রমিকদের রেশন দাও। ৩। পাদুকা শিল্প কারখানার শ্রমিকদের নিয়োগপত্র ও আইডি কার্ড প্রদান কর। ৪। মোড়ে মোড়ে ও অফিস-আদালত চত্তরে পাদুকা শ্রমিকদের কাজের নির্দিষ্ট জায়গা বরাদ্দ কর। ৫। সকল হাসপাতালে পাদুকা শ্রমিকদের বিনামূল্যে বা স্বল্প মূল্যে  চিকিৎসা সেবা নিশ্চিত কর। ৬। পাদুকা শ্রমিকদের আবাসনের জন্য সরকারি খাস জমি বরাদ্দ কর। ৭। পাদুকা শ্রমিকদের উপর সকল ধরনের হয়রানী ও নির্যাতন বন্ধ কর সহ রমজান কে সামনে রেখে ইফতার মাহফিল, সেইফ হেলথ দাতব্য হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা প্রদানের সুপারিশ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102