মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

নাগরপুরে গাঁজাসহ একজন গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৪৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর থেকে গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে ডিবি (দক্ষিণ)। রবিবার (২৪ মার্চ) বিকেলে ডিবি (দক্ষিণ) এর একটি টিম উপজেলার পাকুটিয়া বাজারে অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারী হলেন, মির্জাপুর উপজেলার দুল্যা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৮)।

ডিবি সূত্রে জানা য়ায়, টাঙ্গাইল একটি চৌকস টিমের অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে নাগরপুর উপজেলার পাকুটিয়া বাজার কপিতয় মাদক কারবারী মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছে এমন সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ডিবি (দক্ষিণ)। টাঙ্গাইলের চৌকস টিমটি ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা উদ্ধারসহ সাইফুল ইসলামকে (২৮) গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বলেন, সিরাজ শিকদার (৪০) নিকট হতে গাঁজা ক্রয় করছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর দেওয়ার তথ্য মোতাবেক অভিযান পরিচালনা করার পূর্ব মুহুর্তে এলাকায় পুলিশ আসার সংবাদ পেয়ে সিরাজ শিকদার ও তার স্ত্রী শিউলি বেগম পালিয়ে যায়। সিরাজ শিকদার এর বাড়ি তল্লাশি করে তার বাড়ির উঠানের মাঝখানে রাখা সরিষাগাছের পালার ভিতরে লুকানো অবস্থায় ২৫ কেজি গাঁজাসহ ২৭ কেজি গাঁজা যার আনুমানিক মূল্য ৮ লাখ ১০ হাজার টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

আসামীকে বিচারর্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সিরাজ শিকদার কে গ্রেফতার করার লক্ষে পুলিশি অভিযান অব্যাহত আছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102