মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

কালিহাতীতে নিখোঁজের ৮ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৪৪৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজের ৮ দিন পর জঙ্গল থেকে বাহাজ উদ্দিন (৬০) নামে এক ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার বাংড়া শহীদ আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ের পাশে সাধন চন্দ্র নাথ পালের মালিকিধীন জঙ্গলের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
মৃত বাহাজ উদ্দিন খান উপজেলার ধুনাইল গ্রামের মৃত সাহেব আলী খানের ছেলে।
স্থানীয় ও স্বজনেরা জানান, গত ১৩ এপ্রিল শনিবার ভোর সকালে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না।
শনিবার (২০ এপ্রিল) উপজেলা বাংড়া আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ের পাশে সাধন চন্দ্র নাথ পালের মালিকিধীন জঙ্গলের ভেতরে একটি লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
খবর পেয়ে বাহাজ উদ্দিনের লাশটি উদ্ধার করে পুলিশ। পরে বাহাজ উদ্দিনের স্ত্রী জুলেখা বেগম তার স্বামীর লাশ শনাক্ত করেন।
বাহাজ উদ্দিনের স্ত্রী জুলেখা বেগম বলেন,  আমার স্বামী ধান ব্যবসায়ী ছিলেন। শনিবার ভোরে এক লাখ টাকা নিয়ে ফজরের নামাজ পড়তে গিয়ে বাড়ি থেকে বের হয়।
সারাদিন ও রাতে বাড়িতে না ফেরার কারণে আমাদের মনে সন্দেহ জাগে। আমরা খোঁজাখুঁজি করতে থাকি। খোঁজ না পেয়ে রোববার কালিহাতী থানায় জিডি করা হয়।
কালিহাতী থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, শনিবার স্থানীয়রা বাংড়া সাধন চন্দ্র নাথ পালের মালিকিধীন জঙ্গলের ভেতর থেকে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে পরিবারের লোকজন এসে লাশ সনাক্ত করে। ধারনা করা হচ্ছে হত্যার পর লাশ জঙ্গলে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
তিনি আরও জানান,নিহতের লাশ ময়না তদন্তের জন্য  টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে  থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102