মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

কালিহাতীতে মাটি কাটার ধায়ে ১ লাখ টাকা জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলী রেলওয়ে ব্রীজের পূর্ব পার্শ্বে পৌলী নদী থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে পৌলী নদীর এলেঙ্গা পৌর এলাকার মহেলা বালু ঘাটে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক।

এ সময় ভেকু দিয়ে অবৈধভাবে বালু-মাটি কেটে বিক্রির অপরাধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মহেলা গ্রামের হাছেনের ছেলে রঞ্জু (৩৫) কে ৫০ হাজার ও একই পৌরসভার হিন্নাইপাড়া গ্রামের ছামাদ আলীর ছেলে আলামিন (২২) কে ৫০ হাজার মোট ১ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, অভিযান পরিচালনাকালে অবৈধভাবে বালু ও মাটি কাটার কাজে নিয়োজিত অন্যান্য ব্যক্তিরা পালিয়ে যায়।

এ সময় একজন ভেকু চালক ও একজন ট্রাক চালককে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে ৫০ হাজার টাকা করে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অবৈধভাবে যারা মাটি ও বালু ব্যবস্যা করছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102