মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

কালিহাতীতে বালু উত্তোলনের ধায়ে ৬ জন আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৩২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নিউ ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে ড্রেজার দ্বারা বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ছয়জনকে আটক করে ৩ লাখ টাকা জরিমানা করে আদায় করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১১ মে) ভোরে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বিয়ারামারুয়া এলাকার নিউ ধলেশ্বরী নদীতে কালিহাতী থানা ও বঙ্গবন্ধু সেতু নৌ পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক।

অর্থদন্ডে দণ্ডিতরা হলেন, উপজেলার চর দূর্গাপুর গ্রামের রকিবুলের ছেলে রাসেল (১৮), ভূঞাপুর উপজেলার কুরবান আলীর ছেলে শরিফুল (৩৮) সিরাজগঞ্জের চৌহালী উপজেলার পাথরাইল গ্রামের আলমগীরের ছেলে মো. হাফিজুল (২০), একই এলাকার ওমর আলীর ছেলে ওসমান গনি (২৫), চাঁন মিঞার ছেলে সাদ্দাম হোসেন (৩০) ও শাহাজাদপুর উপজেলার বড় বিন্নাদাউড় গ্রামের হানিফের ছেলে শরিফ (৩১)।

সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক এ বিষয়ে জানান, শনিবার গোহালিয়াবাড়ী ইউনিয়নের নিউ ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ছয়জনকে আটক করে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় আমাদেরকে সহযোগিতা করেছে কালিহাতী থানা ও বঙ্গবন্ধু সেতু পূর্ব নৌ পুলিশ ফাঁড়ির সদস্যগণ। এছাড়াও অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজারগুলো পানি উন্নয়ন বোর্ড ও বঙ্গবন্ধু সেতু পূর্ব নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102