মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

মির্জাপুরে চেয়ারম্যান প্রার্থী মনিরের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সংসার ভাঙার অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এস এম মুজাহিদুল ইসলাম মনিরের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সংসার ভাঙার অভিযোগ করেছেন তানিয়া আক্তার আখি নামের এক নারী। সোমবার (৩ জুন) সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।

তানিয়ার অভিযোগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাকাকালীন এস এম মুজাহিদুল ইসলাম মনির ২০১৫ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেয়ার কথা বলে দুই দফায় তার কাছ থেকে ৫ লক্ষ টাকা নেন। কিন্তু ওই সময় মনির তাকে চাকরি দিতে পারেনি।

এর দশ বছর পরও সেই ৫ লক্ষ টাকাও ফেরত দেননি।

তানিয়া জানান, টাকা ফেরত না পেয়ে টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে গত বছরের ১২ ডিসেম্বর মামলা করেন তিনি। মামলাটি তদন্ত করেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন। তদন্ত শেষে চলতি বছরের ১ ফেব্রুয়ারি টাকা লেনদেনের সত্যতা পেয়েছেন মর্মে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন এ পুলিশ কর্মকর্তা।

এরপর মনিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

তানিয়া বলেন, ‘টাকা ফেরত না পাওয়ায় স্বামী আমাকে তালাক দিয়েছেন। আমার মতো আরও ১৫-২০ জনের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছেন তিনি।’

এ বিষয়ে জানতে এস এম মুজাহিদুল ইসলাম মনিরের সঙ্গে মুফোফোনে কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102