মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

বিএনপির সাংগঠনিক সম্পাদক সিআইপি  শরীফুল আলমের ত্রাণ বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০১ বার পড়া হয়েছে

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ভারতের পানি আগ্রাসনে এবং অতিবৃষ্টির কারণে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতোমধ্যেই এই আকষ্মিক বন্যায় ১১ জেলায় নারী শিশু সহ প্রায় ৫২ জন প্রাণ হারিয়েছে। ভারত সম্পুর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে কোন প্রকার পূর্ব সতর্কতা ছাড়াই ত্রিপুরা রাজ্যের গোমতি নদীতে নির্মিত ডম্বুর ও গজলডোবা,এবং ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় আকস্মিক ভাবে সৃষ্ট বন্যায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নিদেশক্রমে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ( ময়মনসিংহ বিভাগ) এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম। গত ২৭ আগষ্ট থেকে ৩০ আগষ্ট পর্যন্ত ৩ দিন তিনি নোয়াখালীতে অবস্থান করে সরাসরি ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কিশোরগঞ্জ জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ভিপি হাজী ইসরাইল মিয়া, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি হাফিজুল্লাহ হিরা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদ ভূঁইয়া ও কুলিয়ারচর উপজেলা ,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এম এ সালাম সুমন কুলিয়ারচর উপজেলা যুবদলের সদস্য নুরুল ইশরাক সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102