মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী টাংগাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে লেবুর দাম আকাশচুম্বি টাংগাইলে বেড়েছে লেবুর চাহিদা ও দাম

টাংগাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও গুলির অভিযোগে ২৩০ জনের নামে মামলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও গুলির অভিযোগে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত লাল মিয়া (৩০) শনিবার রাতে মামলাটি করেন।

মামলার বাদী কালিহাতী উপজেলার চিনামুড়া গ্রামের আবু তালেবের ছেলে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন রবিবার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুককে হুকুমদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। ২২৯ আসামির মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, সহসভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, শাহজাহান আনছারী ও কুদরত এলাহী খান, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, তথ্য ও গবেষণা সম্পাদক সোলায়মান হাসান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু, উপ-দপ্তর সম্পাদক আনন্দ মোহন দে, পৌর কাউন্সিলর হাফিজুর রহমান স্বপন, সাবেক কাউন্সিলর সাজ্জাদ আহমেদ, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, এলেঙ্গা পৌরসভার মেয়র নুর এ আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের নাম। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০০-১৫০ জনকে।

মামলার বরাতে দেওয়া আছে, ৪ আগস্ট বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের জেলা সদর সড়কের বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে শটগান, পিস্তলসহ আগ্নেয়াস্ত্র এবং চাপাতি, রামদা, কুড়ালসহ দেশি অস্ত্র নিয়ে মিছিলে হামলা করেন আসামিরা। তাদের ছোড়া গুলি বাদীর বাম পায়ের হাঁটুর নিচে বিদ্ধ হয়। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102