মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

নাগরপুরে শহীদি মার্চ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্তিতে নিহত ও আহত ভাইদের স্মরণে শহীদি মার্চ উপলক্ষে র‌্যালী, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছাত্র আন্দোলনের অগ্রণী ভূমিকা পালনকারি ঢাকা ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ছাত্র মনির হোসেনের নেতৃত্বে বাসস্টান্ড থেকে র‌্যালীটি বের হয়ে উপজেলাসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সরকারি কলেজের শহীদ মিনারের আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইদ্রিস খান, আবু বক্কর, হিমেল, রিপন, বাদল, নাছিমা আক্তার ও নাদিয়া প্রমুখ।

আলোচনা শেষে সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সেই সাথে প্রধান বক্তা মনির হোসেন বলেন, ছাত্রলীগের নামধারি কিছু ছাত্র বিভিন্ন অপকর্ম করে ছাত্র আন্দোলন কে ব্যহত করার চেষ্টা করে যাচ্ছে। তাই সবাইকে সর্তক থাকার আহ্বান জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102