মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

কালিহাতীতে নারী অপহরণ মামলায় তিন যুবক কারাগারে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এক নারীকে অপহরণ ও ছিনতাই মামলায় তিন যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

রবিবার রাতে তাদের কালিহাতী ও ঘাটাইল উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন কালিহাতী উপজেলার নগরবাড়ী গ্রামের লাল মিয়ার ছেলে আমিনুল (৩০), পালিমা গ্রামের আব্দুল আজিজের ছেলে জুবায়ের হোসেন (২১) এবং মধুপুর উপজেলার বুচিয়া নাগরবাড়ী গ্রামের ইয়ারহামের ছেলে আব্দুর রহমান রানা (৩০)।

অটোরিকশায় যাত্রীবেশে থাকা দুষ্কৃতকারীরা ওই নারীকে অপহরণ করে হাত-পা ও মুখ বেঁধে ময়মনসিংহ লিংক রোড় হয়ে যুমনা সেতুর দিকে নিয়ে যায়। খুন ও জখমের হুমুকি দিয়ে তার কাছে থাকা নগদ এক হাজার টাকাসহ বিকাশের মাধ্যমে তার বাবার কাছ থেকে ৩৫ হাজার টাকা নেয় তারা। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ১৯ আগস্ট কালিহাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, অপহরণ মামলার ঘটনাটি ক্লু-লেস এবং চাঞ্চল্যকর হওয়ায় পুলিশ সুপারের নির্দেশনায় দ্রুত রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার করার জন্য চৌকস পুলিশ টিম কাজ করছিল।

রবিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার রহস্য উদঘাটন করে অপহরণের সঙ্গে জড়িত তিন যুবককে গ্রেপ্তার করা হয়। আসামিদের হেফাজত হতে বিকাশে টাকা নেওয়ায় ব্যবহৃত মোবাইল ফোন ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছেন আসামিরা। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102