মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

টাংগাইলে স্কুল ছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৯ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. কাউসার আহমেদ এই রায় দেন।

দণ্ডিত যুবকের নাম সাব্বির (৩২)। তিনি ধনবাড়ী উপজেলার সিংগাটার গ্রামের হাতেম আলীর ছেলে।

রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ প্রমানিত না হওয়ায় এই মামলার অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারি সরকারি কৌশুলী মোহাম্মদ আব্দুল কদ্দুস জানান, ২০১২ সালের ৮ সেপ্টেম্বর নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণ করেন সাব্বির। পরে ওই ছাত্রীর বাবা নিজে বাদী হয়ে দুই দিন পর ধনবাড়ী থানায় মামলা করেন।

মামলায় সাতজনকে আসামি করা হয়।তদন্ত শেষে ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সোরহাব হোসেন ২০১২ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে সাব্বিরের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ আনা হয়। এ ছাড়া আরো পাঁচজনের বিরুদ্ধে সহায়তার অভিযোগ আনা হয়।

আসামিরা জামিন পেয়ে পলাতক রয়েছেন।  

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102