মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০১ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

নাগরপুরে স্বামীর বিশেষ অঙ্গ কর্তন, স্ত্রীকে কুপিয়ে হত্যা!!!

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৩৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে দপ্তিয়র ইউনিয়নে মনোয়ারা বেগম (৫০) নামে এক স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার নিজের স্বামী ময়নাল শেখ (৬০)।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ফয়েজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘাতক স্বামী ময়নাল শেখ ফয়েজপুর গ্রামের তোফান শেখের ছেলে এবং নিহত স্ত্রী মনোয়ারা বেগম একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মরহুম তাহের আমিনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন জানায়, তারা স্বামী ও স্ত্রী ঢাকা থেকে একইসাথে আজই এলাকায় এসেছিল। একপর্যায়ে বাজার করার বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘরে থাকা গাছ কাটার কুড়াল নিয়ে ঘাতক স্বামী তার স্ত্রীকে ঘাড়ে দুটি কোপ দেয় এবং সাথে সাথেই স্ত্রী নিহত হয়। তাৎক্ষণিকভাবে ঘাতককে স্থানীয়রা আটক করে গাছে বেঁধে রাখে এবং পরবর্তীতে থানা পুলিশে সোপর্দ করা হয়।

নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম মোবাইলে বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই আমি নিজে সেখানে গিয়েছি।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, পারিবারিক কলহের জেরে খুনের ঘটনা ঘটেছে। ঘাতককে আটক করতে গিয়ে দেখা যায়, তার বিশেষ অঙ্গ কাটা এবং পরনের লুঙ্গি রক্তাক্ত অবস্থায় রয়েছে। আমরা ঘাতককে উদ্ধার করে নাগরপুর সদর হাসপাতালে প্রেরণ করেছিলাম, সেখান থেকে টাঙ্গাইলে স্থানান্তর করা হয়েছে। নিহতের লাশ যথাযথ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং অভিযোগ প্রাপ্তি ও তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো: হাবিবুর রহমান পুরুষাঙ্গ কর্তন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ঘাতক ব্যক্তিটির বিশেষ অঙ্গের কিছু অংশ কাটা অবস্থায় ছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102