মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৬ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল

কালিহাতীতে ইউএনওকে ফোন করে নিজের বিয়ে বন্ধ করল স্কুল ছাত্রী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৩৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীর খিলদা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক স্কুল ছাত্রী নিজেই ইউএনও’কে ফোন করে নিজের বাল্যবিবাহ বন্ধ করেছে। রোববার (৬ অক্টোবর) সকালে ওই শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মুঠোফোনে ফোন করে। ফোন পেয়ে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন কালিহাতী পৌরসভার সিলিমপুর গ্রামে ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তার বাল্যবিবাহ বন্ধ করে তাকে স্কুলে যাওয়ার সুযোগ করে দেন।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, ছাত্রীটি নিজেই আমাকে ফোন করে জানায়, তাকে জোর করে তার বাবা-মা বাল্যবিবাহ দিচ্ছেন এবং তিনি পড়াশোনা করতে চান বলে সাহায্য চান। এরপর আমি তাদের বাড়িতে গিয়ে শিক্ষার্থীর অভিযোগের সত্যতা পাই এবং স্থানীয় সাবেক কাউন্সিলরের উপস্থিতিতে শিক্ষার্থীর মায়ের সাথে কথা বলে বিবাহটি বন্ধ করে দিয়ে তাকে স্কুলে যাওয়ার সুযোগ করে দেই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102