মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগে সৎপিতার শাস্তির দাবিতে মানববন্ধন মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময় মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা   মধুপুরে খাদ্য সংকটে গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে মধুপুর ফল্টে ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু মধুপুরে এক প্রতারক গ্রেফতার টাংগাইলের ৪টি আসনে বিএনপির হ-য-ব-র-ল অবস্থা!!! মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর

নাগরপুরে যুবদলের মেডিকেল ক্যাম্পেইন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

নাগরপুরে যুবদলের মেডিকেল ক্যাম্পেইন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর (রবিবার) সকাল ১১ টায় উপজেলা যুবদলের উদ্যোগে বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত) আহবায়ক মো. নাজমুল হক স্বাধীন এর সভাপতিত্বে ও (ভারপ্রাপ্ত) সদস্য সচিব মো. নজরুল ইসলামের সঞ্চালনায় উক্ত ক্যাম্পেইনে’র উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য মো. রবিউল আওয়াল লাভলু, সিনিয়র  সহ-সভাপতি মো. আহাম্মদ আলী রানা, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান লাভলু, যুবদলের সাবেক আহবায়ক মো. ফনির হোসেন ভূইয়া, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দ্বীপন, যুগ্ন-আহবায়ক মো. ইকবাল কবীর, মো.আরিফুল ইসলাম নবা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলূ, ছাত্র বিষয়ক সম্পাদক মো. জিহাদ হোসেন ডিপটি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান, উপজেলা ছাত্র দলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মো. মনির হোসেনসহ উপজেলা বিএনপির সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পরামর্শ, কিডনি, ডায়াবেটিস ও ব্লাড প্রেশার পরীক্ষাসহ রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। এ সময় ফ্রি চিকিৎস্যাসেবা পেয়ে খুশির কথা জানিয়েছেন সেবাগ্রহীতারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102