মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

ঘাটাইলে চার ইটভাটার মালিককে ২৬ লাখ টাকা জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে চার ইটভাটার মালিককে ২৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তার এ জরিমানা করেন।

এর মধ্যে মেসার্স এম আর পি ব্রিকসকে সাত লাখ টাকা, সালাম ব্রিকসকে সাত লাখ টাকা, মেসার্স সোনালী ব্রিকসকে সাত লাখ এবং মেসার্স ফরিদ ব্রিকসকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে জরিমানা করা হয়েছে। এসব ইটভাটায় পাহাড়ের লালমাটি এবং গাছের কাঠ কেটে পাড়ানো হচ্ছিল। এছাড়া চারটি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই।

তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে এসব ইট ভাটা পরিচালনা করে আসছিলো। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102