মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি

ভৈরবে শিশু আছিয়ার হত‍্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে
মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ মাগুরার শিশু আছিয়াকে পাশবিক নির্যাতনের পর হত‍্যার সাথে জড়িতদের ফাঁসির দাবী ও সারাদেশে অব‍্যাহত নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে গতকাল ভৈরবে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই( নিসচা) ভৈরব শাখা। গতকাল রবিবার সকাল ১১ টায় ভৈরব পৌর শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিসচার কেন্দ্রীয় কার্যকরী সদস‍্য ও ভৈরব শাখার সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নিসচা সদস‍্য দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোঃ সুমন মোল্লা, সহ-সাধারণ সম্পাদক উপজেলা যুবদল সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সুজন, শিল্পকলা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শামীম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি প্রবাসী মোঃ আনিসুর রহমান কাপন, রক্তসৈনিক নজরুল ইসলাম, শিক্ষক মোঃ জাকির হোসেন, নিসচার মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, জয়িতা আফসানা নাজনীন প্রিয়া, স্বেচ্ছাসেবক দলের নেতা সিরাজুল ইসলাম সিরাজ, সাংবাদিক সোহানুর রহমান সোহান ও নীপা রহমান। বক্তারা বলেন-একটি সভ্য সমাজে শিশু ও নারীদের প্রতি এমন বর্বরতা কোনভাবেই মেনে নেওয়া যায়না নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করতে সরকারকে আরও কঠোর হতে হবে। পাশাপাশি পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় অপরাধ দমনে সচেতনতা বাড়াতে হবে। নিসচা সড়ক যোদ্ধারা আরো বলেন শুধু  ভৈরবে নয়, সারাদেশে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ গড়ে তুলতে হবে। শিশু আছিয়ার মতো আর কোনো নিষ্পাপ প্রাণ যেন এমন নৃশংসতার শিকার না হয়, সেজন্য সরকার ও প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102