মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

মেধাবীদের স্বপ্ন পূরণের পাশে টাঙ্গাইলের জেলা প্রশাসক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মেধাবী শিক্ষার্থীদের সুন্দর আগামীর স্বপ্ন পূরণের যাত্রায় সদা পাশে আছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। রবিবার (৬ এপ্রিল) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) – এ চান্স পাওয়া দুইজন মেধাবী শিক্ষার্থী সাজুত আরেফিন খান ও প্রানতোষ সাহা গৌরবকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন জেলা প্রশাসক শরীফা হক।

সাজুত আরেফিন খান টাঙ্গাইল সদরের আদি টাঙ্গাইল এলাকার মৃত কামরুল ইসলাম খান এর ছেলে। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়েছেন এবং এবছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) চান্স পেয়ে নিজেকে মেধাবী হিসেবে প্রমাণ করেছেন।

সাজুত আরেফিন খান এর মা ইসমত আরা বিলকিস জানায়, ছোটবেলা থেকেই তার ছেলে পড়াশোনায় খুব মনোযোগী ও মেধাবী। শিশু কালেই তার বাবা ইন্তেকাল করেছেন। অনেক কষ্ট করে ছেলের পড়াশোনার খরচ যোগার করেছেন। শত প্রতিকূলতার মুখোমুখি হলেও ছেলের পড়াশোনা বিঘিœত হতে দেননি। ছেলের এই সাফল্যে খুবই আনন্দিত তিনি। আরেকজন শিক্ষার্থী ঘাটাইলের ধলাপাড়া গার্লস হাইস্কুলের শিক্ষক পার্থ সাহার ছেলে প্রানতোষ সাহা গৌরব। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও নটরডেম কলেজ ঢাকা থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়েছেন এবং এবছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) চান্স পেয়ে তিনিও নিজেকে মেধাবী হিসেবে প্রমাণ করেছেন।

জেলা প্রশাসক শরীফা হক জানান, মেধাবী শিক্ষার্থীদের সুন্দর আগামীর স্বপ্ন পূরণের জন্য সর্বদাই সহযোগিতার হাত বাড়িয়ে তাদের পাশে রয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসন। আজ দুইজন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে এবং পরবর্তীতেও তাদের কোনো সহযোগিতা দরকার হলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102