মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

বাসাইলে শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে স্কুলের দপ্তরি আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের বাসাইলে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে কাজী সুমন (৪২) নামে স্কুলের দপ্তরিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে নিজ বাসা থেকে তাকে আটক করে বাসাইল থানা পুলিশ।

আটক কাজী সুমন উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর গ্রামের কাজী নাসিরের ছেলে। তিনি সৈদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি হিসেবে কর্মরত।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে বিদ্যালয় ছুটি হওয়ার পর দুজন শিক্ষার্থী দপ্তরি সুমনের কাছে প্রাইভেট পড়ে। পড়ানোর একপর্যায়ে এক শিক্ষার্থীকে চশমা নিয়ে আসার কথা বলেন তিনি। ওই শিক্ষার্থী চশমা নিতে গেলে সেই সুযোগে অন্যজনের শ্লীলতাহানি করেন। প্রাইভেট পড়া শেষে বাড়ি গেলে ভুক্তভোগীর গায়ে জখম দেখতে পান তার মা। পরে মাকে ঘটনা জানায় ওই শিক্ষার্থী। পরে শিক্ষার্থীর পরিবার বিষয়টি সেনাবাহিনীকে জানায়।

পরিবারের লোকজন বলেন, এর আগেও এই দপ্তরি ওই শিক্ষার্থীর সঙ্গে এমনটো করেছে। ভয়ে আগে বাড়িতে বলেনি। বাড়ির পাশাপাশি হওয়াতে দপ্তরির কাছে প্রাইভেট পড়ানো হয়। শরীরে জখম দেখে জিজ্ঞেস করলে কান্নাকাটি করে সব কিছু বলে দেয়। অন্য মেয়েটি যদি না থাকতো তাহলে বড় ধরনের অঘটন হতো।

এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, শিক্ষার্থীর পরিবার প্রথমে সেনাবাহিনীকে জানায়। সেনাবাহিনী আমাদেরকে জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে দপ্তরি কাজী সুমনকে আটক করি। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102