মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

সখীপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৪১৯ বার পড়া হয়েছে
প্রতিকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে ঝুমা নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ২ জন শিশু। শুক্রবার (২৩ মে) বিকেল ৪টায় উপজেলার কালিদাস তেতুলিয়া চালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ঝুমা একই এলাকার জয়নাল হকের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশে পুকুরে সমবয়সি কয়েকজন শিশুর সাথে গোসল করতে নামে ঝুমা। এ সময় ঝুমাসহ ৩ জন শিশু পানিতে ডুবে যায়। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক ঝুমা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় মারিয়া (১০) ও মিজানুর (৬) নামের অপর দুই শিশুকে হাসপাতালে ভর্তি করানো রয়েছে।

পানিতে ডুবে শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা। তিনি বলেন, ঝুমা নামের এক শিশু বাড়ির পাশে পুকুরে ডুবে মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পারিবারিকভাবে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102