সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় পৌর আওয়ামী লীগের নেতা জয়নাল আবেদীনকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার (২৪ মে) রাতে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঁচাবাজার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় জয়নাল আবেদীন নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।