মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

মধুপুরে অভিনব কৌশলে ডাকাতির অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে
ফাইল ছবি

টাঙ্গাইলের মধুপুরে অভিনব কৌশলে ডাকাতি সংঘটিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ডাকাতরা প্রথমে বাজারের একটি দোকানে আগুন ধরিয়ে দিয়ে মালিককে বিভ্রান্ত করে, এরপর ফাঁকা বাড়িতে চালায় লুটপাট।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিতে শোনা যায়, মলকা গ্রামে ডাকাত পড়েছে। অপরদিকে মলকা বাজারে এক দোকানে আগুন ধরেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের মলকা গ্রামের মরহুম বুইদা ফকিরের ছেলে আজমত আলীর দোকান ও বাড়িতে।

ভুক্তভোগী আজমত আলী বলেন, ‘রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাজার থেকে এক মোটরসাইকেলচালক আমাকে ফোন করে জানায় যে দোকানে আগুন লেগেছে। এ খবর পেয়ে আমরা বাড়ির সবাই দোকানে চলে এলে বাড়ি থেকে ফোন করে জানায় যে বাড়িতে ডাকাত হামলা চালিয়েছে। মহিলারা প্রতিরোধ করতে না পেরে ডাকাডাকি করলে লোকজন আসতে বিলম্ব হয় ও দোকানের আগুন নিভিয়ে বাড়িতে আসতে বিলম্ব হওয়ায় ডাকাতেরা ঘরের দরজার গ্রিল ভেঙে ঘরে ঢুকে যায়। তারা সুকেসের তালা ভেঙে পাঁচ ভরি স্বর্ণ, নগদ টাকা ও দোকানের মালামালসহ মোট ১০ লাখ টাকা পরিমাণ লুট করে নিয়ে পালিয়ে যায়।’

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির জানান, বিষয়টি আমি রাতেই অবগত হয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগী এখনো অভিযোগ দায়ের করেনি। তবে এটি চুরির ঘটনা বলে মনে হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102