মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

মধুপুরে টাইফয়েড ক্যাম্পেইন ২০২৫ বাস্তবায়ন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো জুবায়ের হোসেন এর সভাপতিত্বে, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বাস্তবায়ন উপলক্ষে উপজেলার শিক্ষকবৃন্দ, ধর্মীয় ও কমিউনিটি লিডারগনের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ আগষ্ট) দুপুরে মধুপুর পৌরসভার  দ্বিতীয় তলার কনফারেন্স রুমে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, শিক্ষা একাডেমিক সুপার ভাইজার মহি উদ্দিন আহমেদ, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মসজিদের খতিব, ইমাম, সাংবাদিক ও পৌরসভার  কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এসময় পৌর প্রশাসক মো জুবায়ের হোসেন জানান, ৯ মাস থেকে ১৫ বছরের ছেলে মেয়েরা অনলাইনে রেজিষ্ট্রেশনের মাধ্যমে এ টিকা গ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশন কার্ড ছাড়াও এ টিকা গ্রহণ করা যাবে তবে সেক্ষেত্রে পরবর্তীতে অন্যান্য টিকা গ্রহণ থেকে তিনি বঞ্চিত হবেন বলে তিনি জানান।

ওরিয়েন্টেশন সভায় টিকা গ্রহণকারী কীভাবে সহজেই রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

টিসিভির লক্ষ মাত্রা অনুযায়ী মোট ৮১,৯৫৭ জনকে এ টিকা প্রদান করা হবে বলে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.  সাইদুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102