মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই

মাভিপ্রবির রেজিস্ট্রার অফিসে তালা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের বিচারসহ দুই দফা দাবিতে রেজিস্ট্রার অফিসে তালা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা রেজিস্ট্রার তৌহিদুল ইসলামকে অফিস থেকে বের করে দিয়ে অফিসে তালা ঝুলিয়ে দেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের কাছে দুই দফা দাবি পেশ করে আল্টিমেটাম দেন।

শিক্ষার্থীদের দাবি হলো, জুলাই-আগস্ট আন্দোলনে বিরোধীতাকারী শিক্ষক-কর্মকর্তাসহ রেজিস্ট্রারের বিচারের জন্য কমিটি গঠন না করা পর্যন্ত তারা তালা খুলবেন না। তবে রেজিস্ট্রার অফিসের অন্যান্য কার্যক্রম চলবে। শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, বুধবারের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ‘মাকসু’ গঠনের রোডম্যাপ ঘোষণা না হলে বাস ও অ্যাম্বুলেন্স ছাড়া সকল যানবাহনের চলাচল বন্ধ রাখা হবে।

শিক্ষার্থীরা বলেন, “আমরা দুইবার রেজিস্ট্রার অফিসে স্বৈরাচারী শিক্ষক-কর্মকর্তাদের বিচারের জন্য আবেদন জমা দিয়েছি। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। চার দিন আগে রেজিস্ট্রারকে সাময়িকভাবে বহিষ্কার করে কমিটি গঠনের তিন দিনের সময় দিয়েও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সেই কারণে আজ রেজিস্ট্রার অফিসে তালা দেওয়া হয়েছে।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102