মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

টাংগাইলে নদীতে গোসলে নেমে এক শিশুর মৃত্যু দুইবোন নিখোঁজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৩৫৩ বার পড়া হয়েছে
প্রতিকী ছবি

টাঙ্গাইলে বিয়েবাড়িতে বেড়াতে এসে ধলেশ্বরী নদীতে গোসলে নেমে মনিরা বেগম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তার দুই খালাতো বোন নিখোঁজ রয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সদর উপজেলার ঘোষপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মনিরা বেগম সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের কেশমাইজাল গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। নিখোঁজরা হলো, আছিয়া বেগম (১২) ও মাফিয়া বেগম (৯)।

স্থানীয়রা জানায়, ইউনিয়নের ঘোষপাড়ায় বিয়ে উপলক্ষে শুক্রবার খালার বাড়িতে বেড়াতে আসে তারা। শনিবার সকালে মনিরা, আছিয়া ও মাফিয়া নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে নদীর পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের ডুবুরি দল খবর পেয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে।

এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন কার্নায়েন বলেন, ডুবুরি দলের তিনটি ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করে। একপর্যায়ে সন্ধ্যার দিকে এক শিশুর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। বাকি দুজনের সন্ধান এখনো পাওয়া যায়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102