মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

মির্জাপুরে নিখোঁজ গৃহবধুর লাশ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে বারই খাল থেকে গোলাপী বেগম (৩২) নামে তিন সন্তানের জননী গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি তিন দিন আগে নিখোঁজ হয়েছিলেন। স্বামী আব্দুল কাদের লাশটি তার স্ত্রী হিসেবে শনাক্ত করেছেন।

রোববার (২৬ অক্টোবর) সকাল ৮টার দিকে মির্জাপুর পৌর সদরের বারই খালের বাইমহাটি অংশে স্থানীয়রা কচুরিপানার সাথে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। লাশ উদ্ধার করার সময় তার গলায় ওড়না পেচানো ছিল এবং এক পা জিআই দিয়ে বাঁধা ছিল। মুখেও আঘাতের চিহ্ন দেখা গেছে।

নিহত গোলাপীর মা সমলা বেগম জানান, তার মেয়ে বৃহস্পতিবার সন্ধ্যার পর নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর থেকে মোবাইল ফোনও বন্ধ ছিল। এছাড়া খাল পারাপারের জন্য ব্যবহৃত নৌকাটিও নিখোঁজ ছিল। পরে রাত ৩টার দিকে নৌকাটি বাইমহাটি প্রফেসরপাড়া এলাকায় কচুরিপানায় আটকে থাকতে দেখা যায়। ঘটনার রাতেই মির্জাপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

নিহতের স্বামী আব্দুল কাদের জানান, ‘বিষয়টি এখনি বলা যাবে না,’ তবে তিনি আগে থেকেই স্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, এটি স্পষ্ট হত্যাকাণ্ড। হত্যার রহস্য উদঘাটনে আমরা তদন্ত চালাচ্ছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102