মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

মধুপুরে বাস নিয়স্ত্রন হারিয়ে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৩৭৭ বার পড়া হয়েছে
প্রতিকী ছবি

টাঙ্গাইলের মধুপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়ার সময় মায়ের কোল থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে বোরহান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আরো তিন শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের মধুপুর উপজেলার নেকীবাড়ি এলাকাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বোরহান শেরপুর সদরের কুসুমহাটী গ্রামের দুলাল উদ্দিনের ছেলে। সাভারের কোনাবাড়ী থেকে মা বন্যা বেগম শিশুটিকে নিয়ে শেরপুরের বাড়িতে যাচ্ছিলেন।

মধুপুর থানার এসআই আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শেরপুর হয়ে রৌমারীগামী নিউ এস আলম নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশে পুকুরে পড়ে যায়। এ সময় মায়ের কোল থেকে শিশু বোরহান পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্টেশন অফিসার মোহাম্মদ বোরহান আলীর নেতৃত্বে দুই দফা উদ্ধার কাজ পরিচালনা করে। শেষে কচুরিপানার নিচ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এদিকে আইনিপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102