মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগে সৎপিতার শাস্তির দাবিতে মানববন্ধন মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময় মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা   মধুপুরে খাদ্য সংকটে গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে মধুপুর ফল্টে ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু মধুপুরে এক প্রতারক গ্রেফতার টাংগাইলের ৪টি আসনে বিএনপির হ-য-ব-র-ল অবস্থা!!! মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর

মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর হয়েছে।

মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থক এবং মনোনয়নপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকালে মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায়, অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থকরা বিকেলে ফকির মাহবুব আনাম স্বপনের মনোনয়ন বাতিলের দাবিতে একটি মিছিল নিয়ে মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরের দিকে রওনা হয়। এসময় সেখানে অবস্থান নেওয়া ফকির মাহবুব আনাম স্বপন সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে সংঘর্ষে রূপ নেয়।

ককটেল নিক্ষেপ এবং দুই গ্রুপে ধাওয়া–পালটা ধাওয়া হয়। পুরো বাসস্ট্যান্ড এলাকার কয়েক কিলোমিটারে যানজট সৃষ্টি হয় হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।এদিকে সংঘর্ষে দুইটি বেসরকারি হাসপাতালসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম, মধুপুর থানার ওসি এমরানুল কবির ও সেনা সদস্যরা উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। দুই পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।

দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। কোনো পক্ষই থানায় লিখিতভাবে কিছু জানায়নি।

উল্লেখ্য, মনোনয়ন ঘোষণার পর থেকে মোহাম্মদ আলীর সমর্থকরা ফকির মাহবুব আনাম স্বপনের মনোনয়ন পরিবর্তন করে মোহাম্মদ আলীকে মনোনয়ন দেয়ার দাবিতে মিছিল-সমাবেশ করছেন। ফলে শহরে উত্তেজনা বিরাজ করছিল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102