মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

৪৫ বছর পর বিএনপির মন্ত্রী পেলো মধুপুর-ধনবাড়ীবাসী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

দীর্ঘ ৪৫ বছর পর টাঙ্গাইল-১ আসন থেকে বিজয়ী হন বিএনপি’র ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন। এই প্রথমবার এমপি হয়েই পূর্ণ মন্ত্রিত্ব পেয়েছেন তিনি। টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য স্বপন প্রথমবার এমপি হয়েই ডাক, টেলিযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণ করেছেন। এ খবরে টাঙ্গাইল-১ আসনে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে। এর আগে গত মঙ্গলবার সকাল ১০টার পর জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠান শেষে স্বপনকে ডাক, টেলিযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর আগে স্বপন এমপি না হয়েও ২০০৬ সালে বৃহত্তর মধুপুর উপজেলাকে দুই ভাগে বিভক্ত করে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দিয়ে ধনবাড়ী উপজেলার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে প্রশাসনিক কার্যক্রম শুরু করে দেন। সেই থেকেই ধনবাড়ী অঞ্চলের উন্নয়নের দ্বার খুলে যায়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে গভীর সম্পৃক্ততা এবং দলীয় সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। স্থানীয়রা এটিকে মধুপুর-ধনবাড়ীর জন্য একটি ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102