মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ৩০ মে ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

ঘাটাইলে বাড়িতে আগুন লেগে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ঘাটাইলে বসত বাড়িতে আগুন লেগে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।

গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জামুরিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের এক বসত বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক আফরোজা ও ফায়ার সার্ভিসের লিডার শফিকুল ইসলাম জানান, উপজেলার হরিপুর গ্রামে মোবাইল চার্জ দেয়ার সকেট থেকে আগুন লেগে যায়। কোন কিছু বোঝে উঠার আগেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী ঘাটাইল ফায়ার সার্ভিসের জানালে দুটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে নগদ ১০ লাখ টাকাসহ প্রায় ২০ লাখের বেশি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

বাড়ির মালিক আফরোজা আরো জানান, ঘরে মোবাইল ফোন চার্জ দিয়ে আমি বাহিরে কাজ করছিলাম। হঠাৎ ঘরে দাউদাউ করে আগুন জ্বলতে দেখি। বাড়িতে অন্য কেউ না থাকায় আমার চিৎকারে এলাকাবাসী এসে সহযোগিতা করে।

এ বিষয়ে ঘাটাইল ফায়ার সার্ভিসের লিডার শফিকুল ইসলাম জানান, আমরা আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102