মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাংগাইলে অ্যাডভোকেট বার সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের জয়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

‘অ্যাডভোকেট বার সমিতি টাঙ্গাইল’র ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৪টি পদের সবগুলোতেই নির্বাচিত হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার সভাপতি নির্বাচিত হয়েছেন মো: মোনায়েম হোসেন খান (আলম) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাইদুর রহমান (স্বপন)।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন— সহ-সভাপতি মির্জা আরিফ ইখতিয়ার (খোকন) ও মো: আব্দুল গনি (আলরুহী), যুগ্ম-সম্পাদক মোহাম্মদ তাজউল ইসলাম, লাইব্রেরি সম্পাদক শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জসীম উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খন্দকার আসাদুজ্জামান এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন— মো: মাহবুবুর রহমান, আব্দুর রহমান শফিক, মিতু কর, শফিকুল ইসলাম, মো: সোলায়মান হায়দার (টুটুল) ও জন জেত্রা।

এবার ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেল থেকে সভাপতি পদে সরকার কবীর উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে মো: গোলাম মোস্তফাসহ সকল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে মো: ওয়ারেজ আলী মিয়া (নান্নু) এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মহীউদ্দিন মিয়া (মামুন) পরাজিত হন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবার মোট ভোটার ছিলেন ৭৮৭ জন। এর মধ্যে ভোট দেন ৬৭৬ জন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102