মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

টাংগাইল রেল স্টেশনে যুবতীকে গণধর্ষনের অভিযোগে ৩ জন গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে স্টেশনের পাশে এক যুবতীকে (২২) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে। শনিবার সকালে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল সদর থানার ব্রাহ্মণকুশিয়া সুতার পাড়া এলাকার সেন্টু চন্দ্র দাশের ছেলে দুলাল চন্দ্র (২৮), হালিম খানের ছেলে সজিব খান (১৯) এবং মৃত কিসমত মিয়ার ছেলে রুপু মিয়া (২৭)। গ্রেপ্তারকৃতরা পেশায় সিএনজি চালক।

শুক্রবার রাতে ওই যুবতি ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর থেকে ঢাকা এয়ারপোর্ট রেলস্টেশনে আসেন। সেখান থেকে তিনি চট্টগ্রাম যাওয়ার জন্য ভুলবশত উত্তরবঙ্গগামী দ্রুতযান ট্রেনে উঠে পড়ে। এসময় তিনি ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে অন্যযাত্রীদের কাছে জিজ্ঞাসা করলে টাঙ্গাইলের কথা বলেন। পরে ওই নারী রাত সাড়ে ১২ টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে নামেন। এসময় ওই নারী স্টেশনে নেমে জিআরপি পুলিশকে বিষয়টি অবগত করেন। জিআরপি পুলিশের এক সদস্য সিএনজি চালককে ঢাকার ট্রেনে উঠিয়ে দেয়ার কথা বলে। এ সময় ওই তরুণীকে ফুসলিয়ে প্রথমে স্টেশনের পিছনে কাঠবাগানে নিয়ে দুলাল ধর্ষণ করে। পরে স্টেশন সংলগ্ন ব্রাহ্মণকুশিয়া অভিযুক্ত রুপু মিয়ার বাড়িতে নিয়ে  রুপু মিয়া ও সজিব খান ধর্ষণ করে।

এ ঘটনার পর ওই যুবতী ভোরের দিকে রেলস্টেশনে গিয়ে রেল পুলিশকে ধর্ষণের বিষয়টি জানালে তারা থানা পুলিশকে জানায়। সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সকালের দিকে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। ওই নারী বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

টাঙ্গাইল থানার ওসি তানভীর আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। আসামীদের গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102