মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

সখিপুর-ভালুকা সড়ক জেলা প্রশাসকের হস্তক্ষেপে যান চলাচলের উপযোগী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে খানাখন্দেভরা সখিপুর-ভালুকা সড়কটি জেলা প্রশাসকের হস্তক্ষেপে যান চলাচলের উপযোগী করা হয়েছে।

সম্প্রতি ভারী ও অতি বৃষ্টিপাতের কারণে এই সড়কের মিলপাড়া মোড়সহ বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়। পানি জমে ছোট-বড় মালবাহী ও যাত্রীবাহী যানবাহন, পথচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হয়ে পড়ে।

বিষয়টি টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের দৃষ্টিগোচর হলে, তিনি তাৎক্ষণিকভাবে টাঙ্গাইল সড়ক ও জনপথ অধিদপ্তরকে অবহিত করেন এবং জরুরি ভিত্তিতে বিভাগীয় মেরামতের মাধ্যমে সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করার জন্য নির্দেশনা প্রদান করেন।

সড়ক ও জনপথ টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান জানান, সম্প্রতি ভারী ও অতি বৃষ্টিপাতের কারণে ভালুকা-সখিপুর সড়কের মিলপাড়া নামক স্থানে খানাখন্দ সৃষ্টি হয়। জরুরি ভিত্তিতে বিভাগীয় মেরামতের মাধ্যমে শনিবার (২৬ জুলাই) সড়কটি যানবাহন চলাচল উপযোগী করা হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক বলেন, “দুর্ঘটনা প্রতিরোধে সড়কটিকে যান চলাচলের উপযোগী করা হয়েছে। অতি দ্রুতই স্থায়ী সংস্কার করা হবে।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102