মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

টাংগাইলে বেশি দামে তেল বিক্রির অপরাধে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইল শহরে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রি ও অবৈধ মজুতের দায়ে ‘রমজান এন্টারপ্রাইজ’ নামের একটি পাইকারি ডিলার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে শহরের থানাপাড়া এলাকায় জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আসাদুজ্জামান রোমেল জানান, শহরের একটি পাইকারি তেলের ডিলার পয়েন্টে তল্লাশি চালিয়ে প্রায় ৩ হাজার লিটার ডিজেল অবৈধ মজুত অবস্থায় পাওয়া যায়। এছাড়া সরকার নির্ধারিত প্রতি লিটার ডিজেল ১০৫ টাকার পরিবর্তে ১২০ টাকা এবং ১১৬ টাকার পেট্রোল ১৫০ টাকা দরে বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। এই অপরাধে রমজান এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102