মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

ভৈরবে জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ অন্তত ২০ জন আহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৪২ বার পড়া হয়েছে

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে একই ঘটনায় সংঘর্ষ সূত্রপাত হয়। খবর পেয়ে ভৈরব থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে ভবানীপুরের উসমান মিয়া, সাব্বির মিয়া, মাফুজ মিয়া, মুমেন মিয়া, রাজু মিয়া, সুজন মিয়া, সাগর মিয়া, পারভেজ মিয়া, জামাল মিয়া ও রাজিবুল ইসলামসহ ১১ জন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এছাড়াও রাতের ঘটনায় আহত তেয়ারীরচর গ্রামের সজিব মিয়া সুলায়মান মিয়া, মুছা মিয়া, আশাদ মিয়া ও ইব্রাহিম মিয়া চিকিৎসা নেন।

এ ঘটনায় চিকিৎসা নেওয়া উভয়পক্ষের আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, শ্রীনগর ইউনিয়নের ভবানীপুরের মাসুম মিয়া ও হুমায়ুন কবিরের সঙ্গে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। একমাস আগে জমি নিয়ে দ্বন্দ্বে মাসুম মিয়ার লোকজন হুমায়ুন কবিরকে পিটিয়ে আহত করে। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যার পর হুমায়ুন কবিরের লোকজন মাসুম মিয়ার সমর্থকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই ঘটনায় আজ সকালে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপি সংঘর্ষ চলে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনূর রশিদ  বলেন, মাসুম ও হুমায়ুনের মধ্যে জমি নিয়ে মারামারি হয়। ২৪ ফেব্রুয়ারি স্থানীয় নেতাদের নিয়ে মিমাংসা করা কথা ছিল। কিন্তু উভয় পক্ষের আন্তরিকতার অভাবে সংঘর্ষের সৃষ্টি হয়েছে।

ওসি শফিকুল ইসলাম জানান, দুদফায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102