মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

ভৈরবে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী  নুরুল কাদের সোহেল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৭৬২ বার পড়া হয়েছে
মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ গতকাল  ৪ জানুয়ারি ২০২৪ইং বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের গকুলনগর বাজার বালুর মাঠে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৬ (ভৈরব-কুলিয়ারচর) নির্বাচনী এলাকায় জাতীয় পার্টি থেকে মনোনীত লাঙ্গল মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল কাদের সোহেল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ ৬ আসন থেকে  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে  মনোনয়ন ফরম সংগ্রহকরে মনোনয়ন বোর্ডের অংশ গ্রহণকারী ও ভৈরব পৌর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ও অভিনেতা শামীম আহমেদ, ভৈরব উপজেলা জাতীয় পার্টির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জালালি, যুগ্ম সাধারণ সম্পাদক,ভৈরব উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী ছাবির উদ্দিন রাজু, ভৈরব পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন,উপজেলা জাতীয় পার্টির নেতা সম্পাদক আব্দুল  মান্নান মিয়া, যুবসংহতির নেতা নবী হোসেন শান্ত, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতা সোহাগ মিয়া প্রমূখ।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আগানগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ভৈরব উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুস সাত্তার মিয়া।

উক্ত মতবিনিময় সভা পরিচালনা করেন ভৈরব পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন।

সভায় বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে উৎসব মুখর পরিবেশে পছন্দের প্রার্থী কে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

সভায় নুরুল কাদের সোহেল বলেন, আমি নির্বাচিত হলে ভৈরব কে জেলা বাস্তবায়ন করা হবে, ভৈরব বাজার থেকে আগানগর ইউনিয়ন হয়ে মেন্দিপুর পর্যন্ত ৮ কিলোমিটার মেঘনা নদীভাঙ্গন রুদে বাদ নির্মাণ করা সহ ভৈরব-কুলিয়ারচর নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন মূলক কার্যক্রম করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা ও আগানগর ইউনিয়ন এর জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতি, স্বেচ্ছাসেবক পার্টি,   মহিলা পার্টি,কৃষক পার্টি,শ্রমিক পার্টি,জাতীয় ছাত্র সমাজের নেতা কর্মী সহ জাতীয় পার্টির সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102