মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল

মধুপুরে বাস মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত

নিজস্ব প্রতিবেদক ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৯৭১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে বাস ও মাহিন্দ্র নামক তিন চাকার যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মিহন্দ্রর চালক নিহতসহ দুইজন নিহত হয়েছে। জানাযায় শুক্রবার (৬জুন) রাত ২টার দিকে ঢাকা টাঙ্গাইল মহা সড়কের মধুপুর পৌরসভার মালাউড়ির মধুপুর ফিলিং স্টেশনের পাশে শাহীন স্কুলের সামনে বাস ও মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটলে ঘটনাস্থলেই মাহিন্দ্র চালক ফরহাদ মারা যায়।

ঢাকা নেওয়ার পথে তার বন্ধু রাকিবের মৃত্যু হয়। মাহিন্দ্রা চালক ফরহাদ উপজেলার পিরোজপুর চাপাইদ গ্রামের জোয়াদ আলীর ছেলে এবং ফরহাদের বন্ধু রাকিব জিরাবো ঘোষঘোণা এলাকার বাসিন্দা।

মধুপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মুমূর্ষু অবস্থায় রাকিবকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে পরবর্তীতে পরিবারের সাথে যোগাযোগ করে ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকা নেওয়ার পথে রাকিবের মৃত্যু হয় বলে জানা যায়।সে আশুলিয়া জিরাবো ঘোষঘোনা এলাকার বাসিন্দা এবং মাহিন্দ্র চালক ফরহাদের বন্ধু।

প্রত্যেক্ষদর্শী অপর মাহিন্দ্র চালক জানায়, আমরা তিন মাহিন্দ্র চালক যাত্রী আনার জন্য এক সঙ্গে মধুপুর থেকে আশুলিয়ার উদ্দেশ্যে রওয়ানা হই। মধুপুর থানা মোড় হতে টাঙ্গাইল রোডের মালাউড়ী মসজিদ পার হতেই ঢাকা থেকে জামালপুর গামী মুক্তিযোদ্ধা ট্রাভেলস নামের একটি বাস বেপরোয়া গতিতে রাস্তার বাম থেকে ডানে এসে মাহিন্দ্রের সামনে সরাসরি লাগিয়ে দিয়ে বাসের চালক জানালা দিয়ে পালিয়ে যায়।মধুপুর পুন্ডুরা এলাকার বাসিন্দা মাহিন্দ্র চালক ফরহাদের চাচী শাশুড়ি জানান, আমরা রাত ১১টার দিকে ফরহাদের মাহিন্দ্র দিয়েই জিরাবো থেকে মধুপুরে আসি। দুর্ঘটনায় আহত রাকিব এবং আমরা জিরাবো ঘোষঘোণা এলাকায় ভাড়া থাকি। ফরহাদ এবং রাকিব আগে এক সঙ্গেই চাকরি করতো সে কারণে আমাদের সাথে মধুপুরে আসে এবং রাতেই ফরহাদের মাহিন্দ্র করে ঢাকার দিকে রওনা হয়। পুলিশ বাসটিকে আটক করে থানায় নিয়ে গেছে বলে জানা যায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102