মির্জাপুরে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার
টাঙ্গাইলে পায়ুপথে লুকিয়ে হেরোইন পাচারকালে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় জেলার মির্জাপুর উপজেলার গোড়াই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সইবুর রহমান (৬৬) রাজশাহীর দরগাপাড়া এলাকার মৃত নইমুদ্দিনের ছেলে। তিনি রাজশাহীর গোদাগাড়ি থেকে ঢাকায় হেরোইন পাচারের জন্য পায়ুপথে বহন করছিলেন বলে জানায় র্যাব। বুধবার সকালে র্যাব-১৪ এর মিডিয়া অফিসার […]

