মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূঞাপুরে ইউএনওকে হুমকির ঘটনায় ১ জন আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে
ফাইল ছবি

টাঙ্গাইলের ভূঞাপু‌র বাসস্ট্যান্ডে গণপ‌রিবহ‌নে অতিরিক্ত ভাড়া আদায় ও অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তার কার্যালয়ে গিয়ে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে রানা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার (৬ এপ্রিল) ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল ক‌রিম বলেন, ‍“রানা না‌মে একজন‌কে আটক করা হ‌য়ে‌ছে।”

এলাকাবাসী জানান, ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। আজ ভূঞাপুর বাসস্ট্যান্ডে আসেন অনেকেই কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য। এসময় যাত্রীদের কাছ থেকে কয়েকটি পরিবহন বাড়তি ভাড়া আদায় করছে বলে অভিযোগ ওঠে।

অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) পু‌লিশের সহায়তায় ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ক‌রেন। তারা প্রকাশ্যে ধূমপান, অবৈধভাবে গাড়ি পার্কিং এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কয়েকজন ব্যক্তি ও পরিবহনকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করেন। এসময় সেখানে উপ‌স্থিত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একদল শ্রমিক অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনায় অভিযুক্ত রানা ইউএনও’র কার্যালয়ে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং ইউএনও‌কে দেখে নেওয়ার হুম‌কি দেন। প‌রে পু‌লি‌শে তাকে আটক করে।

ভূঞাপুরের ইউএনও মোছা. প‌পি খাতুন ব‌লেন, “বাসস্ট্যান্ড এলাকায় অ‌ভিযান প‌রিচালনা করা হয় বাড়‌তি ভাড়া আদা‌য়ের বিরু‌দ্ধে। এ ঘটনায় রানা না‌মের একজন উপজেলা কার্যাল‌য়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং আমাকে  হুম‌কি দেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102