মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

গ্রামের রাস্তায় মোটরসাইকেল চালিয়ে নৌকায় ভোট চাইলেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের নৌকার প্রার্থী খান আহমেদ শুভ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৫৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ স্মার্ট মির্জাপুর গড়ার লক্ষে দিনভর গ্রামের রাস্তায় মোটরসাইকেল চালিয়ে নৌকায় ভোট চাইলেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের নৌকার প্রার্থী খান আহমেদ শুভ এমপি। মঙ্গলবার সারদিন উপজেলার বহুরিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি এভাবেই ভোট প্রার্থনা করেন।

এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন এবং এই ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগীতা কামনা করেন। এমপি নিজে মোটরসাইকেল চালিয়ে আসছেন এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা বিভিন্ন রাস্তায় দাড়িয়ে থাকেন তাকে একনজর দেখতে। খান আহমেদ শুভ যেখানেই লোকজন দেখতে পান সেখানেই থেমে তাদের সাথে কথা বলেন এবং ভোট চান। এমপিকে কাছে পেয়ে বিভিন্ন গ্রামের তরুণ ছেলে মেয়েরা এগিয়ে আসেন এবং তার সাথে সেলফি তুলেন।

এমপি খান আহমেদ শুভকে মোটরসাইকেল চালাতে দেখে মোটরসাইকেল নিয়ে তার পেছনে ছুটতে থাকে এলাকার তরুণ যুবকরা। একসময় বড় এক মোটরসাইকেল শোভাযাত্রায় পরিনত হয়ে যায়।

এ ব্যাপারে নৌকার প্রার্থী খান আহমেদ শুভ এমপি বলেন, আমি মির্জাপুরের এমপি। মির্জাপুরের প্রতিটি এলাকায় আমাকে যেতে হবে বলে আমি মনে করি। তাই যেখানে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয় সেই এলাকার মানুষ আমকে দেখবেনা এটা হতে পারেনা। সব এলাকার মানুষের সাথে যাতে দেখা হয় সেজন্য মোটরসাইকেল নিয়ে জনসাধারণের দ্বারপ্রান্তে গিয়েিেছ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102