মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি

ঘাটাইলে এমপি রানাকে সংবর্ধনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৪৮২ বার পড়া হয়েছে
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আমানুর রহমান খান রানাকে উপজেলা তৃণমূল আওয়ামী লীগ ও নাগরিক কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার ১৬ জানুয়ারি দুপুরে ঘাটাইল কলেজ মোড় চত্বরে এক সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোতালিব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান। এতে প্রধান বক্তা ছিলেন সাংবাদিক, লেখক ও গবেষক জুলফিকার হায়দার।

এসময় বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী, জেলা পরিষদের সদস্য রোকুনুজ্জামান ঠান্ডু, আনোহলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মোঃ শাহজাহান, সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাবু, দিঘলকান্তি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মটু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ-সম্পাদক ইশতিয়াক আহম্মেদ রাজিব, উপজেলা যুবলীগের সভাপতি সুলতান তালুকদার সুজন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান জুয়েল প্রমুখ।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকায় মনোনয়ন পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. কামরুল হাসান খান। এখানে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হন আমানুর রহমান। নির্বাচনের ভোট গ্রহণ পরবর্তী ফলাফলে দেখা যায়, ১১৯টি কেন্দ্রে আমানুর রহমান খান রানা ভোট পেয়েছেন ৮২,৭৪৮ এবং কামরুল হাসান খান পেয়েছেন ৬৯,০৩৫ ভোট।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102